স্মার্টফোন নির্মাতা সংস্থা অ্যাপলের আইফোন নিয়ে উন্মাদনা পুরো বিশ্বে।
আইফোন ১৫
দেশের প্রযুক্তি প্রেমীদের জন্য বহুল প্রত্যাশিত আইফোন ১৫ সিরিজ উন্মোচন করেছে দেশের শীর্ষস্থানীয় প্রিমিয়াম মার্কেটপ্লেস রবিশপ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মোবাইল ফোন অপারেটর রবি এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি মাসে মাত্র চার হাজার ৭৭৮ টাকা ইএমআই (সমান মাসিক কিস্তি) থেকে শুরু করে আইফোন ১৫ সিরিজটি ২৮ অক্টোবর থেকে ডেলিভারি শুরু হবে।
বহুল প্রতীক্ষিত আইফোন ১৫ সিরিজ এখন বাজারে। আইফোন ১৫ সিরিজে চারটি ফোনের মধ্যে সবচেয়ে হাই-এন্ড স্মার্টফোন আইফোন ১৫ প্রো ম্যাক্স। এই প্রো ম্যাক্স’র সূচনা গত বছর।
কিছুদিন আগেই লঞ্চ করে হয়েছে আইফোন ১৫ সিরিজ। গত ২২ সেপ্টেম্বর থেকে অ্যাপেলের নতুন ফোন সিরিজের বিক্রি শুরু হল ভারতে। দেশটিতে এবারই প্রথম বিক্রি হচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন।
আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে নতুন আইফোন সিরিজ। এই সিরিজে আইফোন ১৫ মডেল ছাড়াও আরও তিনটি মডেল কেনা যাবে। পরবর্তী প্রজন্মের আইফোন সিরিজের অধীনে চারটি হ্যান্ডসেট – আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স লঞ্চ করেছে অ্যাপেল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল পার্কে আইফোন ১৫ সিরিজের পাশাপাশি অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২, আইওএস ১৭ এবং ওয়াচওএস ১০ উন্মোচন করা হয়। আইফোনের নতুন এই মডেলে বহুল জনপ্রিয় টাইপ ‘সি’ চার্জার (ইউএসবি-সি) ব্যবহার করা যাবে।
অ্যাপেলপ্রেমীদের অপেক্ষার শেষ করে আজ উন্মোচিত হতে যাচ্ছে অ্যাপলের বহুল প্রত্যাশিত আইফোন ১৫ সিরিজের বেশ কয়েকটি মডেল। এই‘ওয়ান্ডারলাস্ট’বা লঞ্চ ইভেন্ট ঘিরে অধীর আগ্রহ গ্যাজেটপ্রেমীদের।
১২ সেপ্টেম্বর বাজারে আসছে বহুল প্রতীক্ষিত আইফোন ১৫। এই সিরিয়ে থাকছে চারটি ফোন। আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স।
নতুন আইফোনের ঘোষণা আসতে পারে আগামী ১২ সেপ্টেম্বর। এদিন আইফোন ১৫ সিরিজ উন্মুক্ত করতে পারে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। প্রতি বছর সেপ্টেম্বর মাসে অ্যাপল নতুন আইফোনের ঘোষণা দেয়।